নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ঢাকার নবাবগঞ্জে ২৭৭ জন ও দোহারে ৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় নবাবগঞ্জে ২৬২ জনকে এবং দোহারে ১২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ।
