হিন্দু হয়েও মুসলিম পরিবারের পাশে নিপু

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে হিন্দু ধর্মে বিশ্বাসী হয়েও পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে হতদরিদ্রদের বাড়ি বাড়ি ইফতার ও খাদ্যদ্রব্য পৌছে দিচ্ছেন অনুপম দত্ত নিপু। তিনি নবাবগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি। এছাড়া তিনি দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবিন্দ্র দত্তের এক মাত্র সন্তান।

জানা যায়, রমজানের শুরু থেকেই মুসলিম পরিবারের ঘরে ঘরে ইফতারসামগ্রী দিয়ে মানবতার পরিচয় দিচ্ছেন তিনি। গত দুই দিনে রমজান উপলক্ষে ১০০ পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অনুপম দত্ত নিপু জানান, আমি বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। হোক সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রীষ্টান। আমি আমার বাবা-মার কাছ থেকে মানবতার শিক্ষা পেয়েছি। তাদের পথ ধরেই মানবতার কণ্যাণে আমার সাধ্যমত কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি এই বিপদ চিরদিন থাকবে না তবে আজ যারা এই মহা বিপদে মানুষের পাশে এসে দাড়িয়েছে তারা অবশ্যই মানব সমাজে বেঁচে থাকবে। মাসব্যাপী যন্ত্রাইল ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *