স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে দোহারে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এই প্রতিপাদ্যে ঢাকার দোহারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দোহার উপজেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *