মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):“স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ”এ উত্তরণ উদযাপন উপলক্ষে সিংগাইরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারহানা কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন,প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো.ফারুক আহমেদ,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন,সিংগাইর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো.সফিকুল ইসলাম,সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. রিফাতুল ইসলাম,উপজেলা রিসোর্ট সেন্টার ইন্সক্ট্রের জহুরা খাতুন ও উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্তে ছিলেন মো. সাইফ সুজন।
উল্লেখ্য,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলার শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের জেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিংগাইর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে জেলার মধ্যে ১ম স্থান অধিকার করেছেন।
