নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও পবিত্র জুম্মার দিন বায়তুল মোকারম মসজিদে সা¤প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, নাশকতা ও হরতালের প্রতিবাদে রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে মহাকবি কায়কোবাদ চত্বর ঘুরে উপজেলা ফটকে গিয়ে শেষ হয়।
ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর এতে নেতৃত্ব দেন। ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ চৌধুরী, নাসির উদ্দীন, মহন্ত কুমার হালদার, বিশাল আহম্মেদ মারুফ, চঞ্চল মোল্লা, মো. রুবেল, নবাবগঞ্জ উপজেলার নেতা পলাশ চৌধুরী, দিলিপ কুমার মন্ডল, মো. পলাশ, শেখ সুজন বাবু, সেলিম খান, কাজী আরিফ, দোহার উপজেলার নেতা আনোয়ার চোকদার প্রমুখ।
এর আগে রোববার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৌলবাদীগোষ্ঠী কর্তৃক অগ্নিসংযোগ ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।
