নওগাঁ জেলা প্রতিনিধি : বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলীকে সোহাগী সাহিত্য পরিষদ গ্রুপ রাজশাহী বিভাগীয় কমিটিতে সভাপতি নির্বাচিত করেছেন। ২০২৬-২০২৭ সালে সভাপতির দায়িত্ব তিনি পালন করবেন। অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি-কবি মাহমুদা চৌধুরী, সাধারণ সম্পাদক-কবি আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক-কবি আলহাজ্ব মুহাম্মদ শফি, সাংগঠনিক সম্পাদক-কবি আব্দুল হামিদ সরকার, সহ সাংগঠনিক সম্পাদক-কবি সিরাজুল ইসলাম মন্টু, সাহিত্য সম্পাদক-কবি সোলায়মান পিকে, সাংস্কৃতিক সম্পাদক-কবি আবু জাহিদ, দপ্তর সম্পাদক-কবি মোহাম্মদ ইরফান, প্রচার সম্পাদক-কবি জাকিরুল ইসলাম জাকির, আন্তর্জাতিক সম্পাদক-কবি সরদার মোহাম্মদ আলী।
নব নির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা জানায় সোহাগী সাহিত্য পরিষদ গ্রুপ এর চেয়ারম্যান- হাফিজা আক্তার,মহাসচিব- মাহবুবুল আলম,প্রতিষ্ঠাতা পরিচালক- আল হাবিব।
