কাজী জোবায়ের আহমেদ : পুরো নাম সুমন আল হুসাইন। বয়স মাত্র ২৮ বছর। গ্রামের বাড়ি ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের ঠিলাকোঠা গ্রামে। দুই সন্তানের জনক সুমন জীবিকার তাগিদে অল্প বয়সেই পারি জমায় প্রবাসে। ভালোই চলছিলো সংসার জীবন।
বেশ কিছুদিন কাজ করার পর ধিরে ধিরে অসুস্থ হয়ে পরে সে। গত বছরের আগস্ট মাসে কাতারে একটি হাসপাতালে পরিক্ষা নিরিক্ষা করে জানতে পারেন তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসক জানান কিডনি পরিবর্তন করলে সুস্থ হতে পারবে সুমন। কিন্তু কিডনি পরিবর্তন করতে প্রায় ৩০ লাখ টাকার মত খরচ হবে বলে জানান চিকিৎসক।
এক পর্যায়ে নিরুপায় হয়ে দেশে ফিরে আসেন সুমন। স্থানীয়দের সহায়তায় ৬লাখ ৭৩ হাজার টাকার মত সহায়তা পায় সুমনের পরিবার। এরই মধ্যে চোখে রক্তক্ষরণে করে সুমন আরও অসুস্থ হয়ে পরে। এদিকে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করে খরচ হয়ে যাচ্ছে জমানো টাকা।
অসুস্থ সুমনের স্ত্রী মনিরা আক্তার জানান, সুমনের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দ্রুত সময়ে তার সুমনের কিডনি পরিবর্তন করতে হবে। তিনি আরও জানান, তার তিন বছরের দুটি জমজ সন্তান রয়েছে। সুমনের কিছু হলে বাচ্চাদের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। তাই তিনি সকলের সহায়তা কামনা করেন।
সহায়তা পাঠাতেঃ মনিরা আক্তার
একাউন্ট নাম্বারঃ ১১০৮১২৭০০০০০২৫০
মেঘনা ব্যাংক, বান্দুরা শাখা।
বিকাশ/নগদ : ০১৯১২৭২৭৬০১ (সুমন)
