আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ইছাপুরা ইউনিয়ন পরিষদ বনাম জৈনসার ইউনিয়ন পরিষদ। খেলায় ট্রাইবেকারে ইছাপুরা ইউনিয়নকে ৪-৫ গোলে পরাজিত করে জৈনসার ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। ধারাবাহিক ভাবে উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ১৪ টি দল খেলায় অংশগ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন, নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান,সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো.সুমন মিয়া,লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক, জৈনসার ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, কেয়াইন ইউপির চেয়ারম্যান মো. আশ্রাফ আলী, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম, বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল,কোলা ইউপির চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম, বালুচর ইউপির চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসনে, বাসাইল ইউপির চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শেণি পেশার মানুষ।
