লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষ পাড়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের সমাপনী অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে আজ শেষ হলো এই মহাযজ্ঞ।
গত১০ ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ ৮ মার্চ রবিবার তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের সমাপনী হয়। ৯ র্মাচ সোমবার দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যে অনুষ্ঠান সমাপ্ত হবে। কয়েকদিন ধরে দিন-রাত অবিরাম মহানাম সংকীর্তনে মুখর ছিল পুরো মন্দির প্রাঙ্গণ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও কীর্তনদল অংশ নেন এই ধর্মীয় আয়োজনে। ভক্তদের বিশ্বাস, এই মহানাম যজ্ঞের মাধ্যমে মানবকল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আজ সমাপনী দিনে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। নামসংকীর্তন, পূজা-অর্চনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানের শেষ দিনের কর্মসূচি। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই মহানাম যজ্ঞের আয়োাজন করা হয়েছে।
সিরাজদিখান সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির কমিটির সাধারণ সম্পাদ জয়ন্ত ঘোষ বলেন, ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অংশ নিয়েছেন। বিশ্বশান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আমরা খুবই আনন্দিত।
৫৬প্রহর তারকব্রহ্ম মহানাম যজ্ঞ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপশ বিশ্বাস বলেন,গত কয়েকদিন ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে মহানাম সংকীর্তন করেছি। ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায় পুরো পরিবেশ ভক্তিময় হয়ে উঠেছিল। এমন আধ্যাত্মিক অনুষ্ঠানে কাজ করতে পেরে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।
সিরাজদিখান সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির কমিটির সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ বলেন,এই মহানাম যজ্ঞ আমাদের জন্য অনেক আনন্দের। দিনরাত নামসংকীর্তনে পুরো এলাকা মুখর ছিল। আমরা চাই প্রতিবছর যেন এভাবে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
সাংবাদিক লতা মন্ডল বলেন,এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান এলাকায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। দূর-দূরান্ত থেকে মানুষ এসে এখানে অংশ নিয়েছেন, যা আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়।
মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, সন্তোষপাড়া গ্রামে ৫৬ প্রহরব্যাপী এই মহানাম যজ্ঞ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এমন আয়োাজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্দির প্রাঙ্গণে এসে মহানাম শ্রবণ করে খুব ভালো লাগছে। এই আয়োজনের মাধ্যমে সবাই একসঙ্গে প্রার্থনা করছি, যেন দেশে শান্তি ও কল্যাণ বজায় থাকে।এমন আধ্যাত্মিক আয়োজন এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে।
স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা জানান, ৫৬ প্রহরব্যাপী এই শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো।
