সিরাজদিখান ডাকের হাঁটি নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখান ( মুন্সিগঞ্জ ) প্রতিনিধি:  মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ডাকের হাটি ও তুলশীখালি দুটি গ্রামের দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনে নদী গিলছে বসত ভিটা,বিদ্যুতের টাওয়ার, ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী সড়কে এ মানববন্ধন হয়। এতে শত শত মানুষ অংশ নিয়ে ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানব বন্ধনে আসা রানু বেগম বলেন, গত প্রায় এক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।

আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। চিত্রকোট ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল খান বলেন, আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরীর ভাঙন দেখা দিয়েছে। ধলেশ্বরীর ভাঙনে এ অঞ্চলের চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনও শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের ক্ষেতসহ শতশত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।

আমি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ধলেশ্বরীর তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধলেশ্বরীর ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি। মানববন্ধনে অংশ নেয় চিত্রকোট ইউপি চেযারম্যান ও ইউনিয়ন সামছুল হুদা বাবুল, আওয়ামীলীগের সাধারান ইঞ্জিনিয়ার ইয়াকুব ইয়াকুব হোসেন,৯ নং ইউপি সদস্য শহীদুল খান, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ ২ শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *