সিরাজদিখানে হেফাজতের প্রতিবাদ সভায় ১৪৪ ধারা জারি প্রশাসনের

সিরাজদিখানে হেফাজতের প্রতিবাদ সভায় ১৪৪ ধারা জারি প্রশাসনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৪টি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাাসন। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল রাত ১০টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, নিমতলা আওলাদ মার্কেট ও আশপাশের ২শ’ গজে এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, হেফাজতের প্রতিবাদ সভা, করোনা প্রাদুর্ভাব, সরকারী বিধি নিষেধ, আইনশৃঙ্খলা অবনতি, সবকিছুর ভিত্তি করেই নিষেধোজ্ঞা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *