লতা মন্ডল-সিরাজদখিান (মুন্সীগঞ্জ) থেকে : মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত পথচারী (পুরুষ ) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ এস এম রাসেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ১২ টা দিকে খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ধারনা করছি অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় পথচারীর মৃত্যু হয়েছে। লাশ হাসাড়া হাইওয়ে থানায় আছে। লাশ এবং ঘাতক যানের শনাক্তের চেষ্টা চলছে।
