সিরাজদিখানে সংবাদ সম্মেলন কানাডায় পাঠানোর নাম করে ১ কোটি ৩ লাখ টাকার প্রতারণা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে স্বামী-স্ত্রীকে কানাডা পাঠানোর কথা বলে ১ কোটি ০৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন এক ট্রাভেল এজেন্সির মালিক ও ১২ সদস্যের প্রতারকচক্র । প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বলে সমীর দাস(৩৭) ও দীপা দাস (২৩)স্বামী-স্ত্রীর অভিযোগ। আজ বুধবার দুপুরে প্রতারিত স্বামী-স্ত্রী এবং তাদের পরিবারের পক্ষ থেকে উপজেলার পশ্চিম-ইছাপুরা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ওয়্যারেন্ট হওয়া প্রতারকচক্রের ১৩ সদস্যকে অতিশীঘ্র ধরে বিচারের দাবি জানান। সেই সঙ্গে তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে সমীর দাস ও দীপা দাস তারা অভিযোগ করেন, ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সে অবস্থিত মাস্টার ওভারসিস প্রাইভেট লিমিটেডের মালিক মোঃ জাকির হোসেন ও তার সহযোগী শ্রী সমীর চন্দ্র দাস,রতণ দে, মোঃ হানিফ,সজীব,নাহিদ তালুকদার,ইমরান আহম্মেদ,মোঃ আবু বক্কর,রিয়াজুল মল্লিক,মোঃ কামাল হোসেন,আব্দুল মতিন,মোঃ ওয়াহেদুজ্জামান,আল আমীন সংঘবদ্ধ চক্র প্রতারণার মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে ১ কোটি ০৩ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তারা উধাও হয়ে যান। মূল হোতা সিরাজদিখান উপজেলার তাজপুর গ্রামের সুধীর চন্দ্র দাসের ছেলে শ্রী সমীর চন্দ্র দাস ।
ভুুক্তভোগী সমীর দাস লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালের আগস্টে ৫ তারিখ বন্ধু শ্রী সমীর চন্দ্র দাস আমাকে অনলাইন ই ভিসার কেনিয়ার নিয়ে ওখান থেকে কানাডায় নেওয়ার কথা বলে প্রথমে ইথিওপিয়ায় এক হোটেলে আমাদের স্বামী-স্ত্রী দুজনেকে ৪ মাস রাখেন পরে ১০.১০.২০২২ সালে ওখান থেকে কেনিয়া নিয়ে এক হোটেলে ৪ মাস রাখেন । দীর্ঘ আট মাসে আমাদের কানাডায় না পাঠালে আমরা বুঝতে পারি আমরা প্রতারকচক্রেড়র হাতে পরেছি। এর পর আমারা আইন শৃংখলা বাহিনী র‌্যাবের সহযোগীতায় কেনিয়া থেকে আমাদেরকে ৮.০৩.২০২৩ ইং তারিখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ।

পরে আমি সমীর চন্দ্র দাস বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা করি (মামলা নং সিআর-৩৯০/২৩)। মামলাটি তদন্ত পত্রিয়া শেষে আসামীদের সমন দেওয়া হলে তারা না হাজির হলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল হয়। কিন্তু এক মাস অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি।
এ বিষয়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্সির মালিক মোঃ জাকির হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে অভিযুক্ত মোঃ হানিফের সঙ্গে বিষয়টি আলোচনা করলে তিনি বলেন তিনি সমাধানের চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপা দাস,সুবল দাস,পদ্মা রানী দাস,অপূর্ব দাস,শ্রীমতি রানী দাস,মনিকা দাস,পূর্নতা দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *