ভূরুঙ্গামারীর শিলখুড়ীতে জুলাই বিপ্লবে শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ ভুরুঙ্গামারীতে তারুণ্যর আইডিয়ায় আমার চোখে জুলাই বিপ্লবে শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের সংকোচ নদ দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএসএম সায়েম, ডাঃ সাজিদ, প্রধান শিক্ষক রেহেনা পারভিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। তারপর এলাকার গর্ভবতী নারী,শিশু, বয়স্ক পুরুষ মহিলাকে বিভিন্ন রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে জেলা পরিষদের অর্থায়নে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। তিনি জেলা পরিষদ, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *