সিরাজদিখানে শেষ হলো জাতীয় ফল মেলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ কৃষি অধিদপ্তরের উদ্যোগে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা ২০২৫ শেষ হয়েছে আজ। ‘ দেশি ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই ’ প্রতিপাদ্যে নিয়ে ৩ দিনব্যাপী আয়োজিত এ মেলা গত বৃহস্পতিবার শুরু হয়েছিল। মেলায় বাহারি ফলের পাশাপাশি রয়েছে গাছের সমাহার।
শনিবার বিকাল ৩টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে ফলমেলার সমাপনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফলের আবাদ বৃদ্ধি করার জন্য সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ সাহেদ আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা আবুসাঈদ শুভ্র,সিরাজদিকান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, শেখরনগর আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের প্রভাষক চৈতী দেবনাথসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহণ ও ফল উৎপাদনে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার বিতরণ করেন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, উপজেলাবাসীর কাছে দেশি ও নতুন জাতের মৌসুমি ফল পরিচিত করিয়ে দিতেই এ মেলার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *