আরিফুর রহমান সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামি চিন্তাবিদ,কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা নুরল ইসলাম খানকে মোতওয়াল্লী নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) জুম্মার নামাজের পর ভারপ্রাপ্ত মোতওয়াল্লী সেকান্দার হায়দার খান তার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে জিয়া হায়দার খান, নুরুল ইসলাম খান সাহেবের নাম প্রস্তাব করলে উপস্থিত মুসল্লীরা পক্ষে মতামত দেন। তাছাড়াও ১৯৪৬ সালে ওয়াকফকৃত এ মসজিদের দাতাদের বেশীরভাগ ওয়ারিশরা নুরুল ইসলাম খান সাহেবের পক্ষে মতামত দিয়ে স্বাক্ষর প্রদান করেন। দোয়া ও মুসল্লীদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ দুই বছর মসজিদ নিয়ে যে ষড়যন্ত্র ও দখলের অপচেষ্টা চলছিল তার অবসান হয়েছে। আছর নামাজের পর নব গঠিত কার্যকরী কমিটির পরিচিত সভা হয় এবং মসজিদকে এগিয়ে নেবার জন্য সাব কমিটি গঠন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন এবং মোতওয়াল্লী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি করেন।
