সিরাজদিখানে মায়ের বিরুদ্ধে ২৪ দিনের নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগ,আটক মা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের শোলপুর গ্রামে শুক্রবার ভোরে মাত্র ২৪ দিনের শিশু শবিক মন্ডলকে পুকুরে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে তার মা শারতি মন্ডল-এর বিরুদ্ধে।

ভোররাত ৫টার দিকে নবজাতককে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুরের পানিতে মেলে শিশুর কাপড়। সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুটিকে।

শিশুর পিতা দীনেশ মন্ডল বলেন,”আজ সকালে আমার বাচ্চা আর স্ত্রীকে বাড়ি আনার কথা ছিল। এরই মধ্যে শুনি আমার সন্তান নেই! খুঁজতে খুঁজতে পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে তাকে উদ্ধার করি, কিন্তু তখন সব শেষ।

শিশুটিকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান,নবজাতকের মা সারতি মন্ডলকে আটক করা হয়েছে,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে মানষিক রোগী। তদন্ত পরবর্তী বিস্তারিত জানা যাবে বলে জানান,ওসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *