সিরাজদিখানে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত

লতা মন্ডল বিশেষ প্রতিনিধি ঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রানপুরুষ আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পূর্ণ ধর্মীয় মর্যাদায় ও ভাব গাম্ভীর্যেমধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে সিরাজদিখান সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দিরে পূজা-অর্চণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সারে ৪টায় সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ ও সন্তোষপাড়া হরেকৃষ্ণ নামহট্ট সংঘ, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে ঢাক-ঢোল ও বাদ্য বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বের হয় এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

একইভাবে সিরাজদিখান সন্তোষপাড়া শ্রী শ্রী গৌড় নিতাই মন্দিরে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে একই মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয়।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা পরিষদ সভাপতি তপন দাস, মুন্সীগঞ্জ জেলা পূজা পরিষদ সহ-সভাপতি এ্যাডভোকেট সমরেশ নাথ, সিরাজদিখান উপজেরা পূজা পরিষদ সাবেক সহ-সভাপতি হরেকৃষ্ণ দাস, সিরাজদিখান উপজেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান উপজেলা পূজা পরিষদ সহ-সভাপতি ডাঃ দেবব্রত ঘোষ সমীর, সিরাজদিখান উপজেলা পূজা পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সাংবাদিক দেবব্রত দাস দেবু,সাংবাদিক লতা মন্ডল,শ্রীকান্ত ঘোষ,বিমল ঘোষ,সম্ভু ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *