লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সারি সারি আমগাছ, যেন থানা প্রাঙ্গণে সবুজ এক শোভা। এই থানা মসজিদের ঠিক বিপরীতে আরও কয়েকটি চারা রোপণ করা। নতুন-পুরোনোর সম্মিলন দেখিয়ে কথার শুরুটা স্মৃতি রোমন্থনের মতো। বলছিলেন, আমি থাকবোনা এখানে। কিন্তু আমার লাগানো গাছ থাকবে, থাকবেও। সত্যিই বৃক্ষ আদি প্রাণ। গাছ নিয়ে ‘আদি প্রাণ ’ মন্তব্য করা পুলিশ কর্মকর্তার নাম মো. আজগর গোসে। সিরাজদিখান থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত) পদে কর্মরত আছেন। এ থানা কার্যালয়ের প্রবেশপথের ডানদিকে তাঁর রোপণ করা। প্রাঙ্গণজুড়ে আছে নানা ফলদ গাছ, আছে আদি প্রাণের বিভিন্ন ফলজ গাছ।
তিনি সেই ফাঁকা প্রাঙ্গণ ভরিয়ে দিয়েছিলেন আম জাম কাঠাল গাছের ১০০টি চারা রোপণ করে। শুধু রোপণ করেই ফেলে রাখেননি, নিজের হাতে করেছেন পরিচর্যা।
শুক্রবার সকালে আরো ১০টি বিভিন্ন জাতের আমের গাছ রোপণ করেছিলেন তিনি। আলাপ করে জানা গেল, গাছের প্রতি তাঁর এ টান রবীন্দ্রনাথের ‘ বৃক্ষবন্দনা’ কবিতা থেকে এসেছে সেই ছাত্রজীবনে। আর গাছ লাগানোর পণ চাকরিজীবনের শুরুতেই। মোঃ আজগর হোসেন বলেন মুজিব বর্ষ তিনি উদ্যাপন করেছেন ১০০টি গাছ রোপণ করে। ‘গত দই বছর পূর্বে করোনাকালের পিক সময়। মানুষের স্বাভাবিক সব কর্মকান্ড যেখানে প্রায় বন্ধ, পুলিশি দায়িত্ব পালন করেও ব্যাস্তা সেওে বৃক্ষরোপণ কর্মসূচিটি চালিয়ে গেছেন তিনি।
এ কাজ তাঁর একান্ত নিজের সময় থেকে করছেন। এ জন্য পুলিশের দায়িত্ব পালনেও কোনো ব্যাঘাত হয় না। বৃক্ষ ও প্রাাণীকুল একে অপরের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হ’ল অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক নিঃশ্বাস- প্রশ্বাসে প্রাণীজগৎ কার্বনডাই অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বনডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রাণীকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে। আর তাই ইসলাম বৃক্ষরোপণের গুরুত্ব ও তার অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা করেছে। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হ’ল।
বৃক্ষরাজি আল্লাহর সৃষ্টির শৈল্পিক নৈপুণ্য প্রকাশ করে থাকে। আল্লাহই সুনিপুণ চেষ্টা। তিনি সৃষ্টি করেছেন বৈচিত্রময় উদ্ভিদ রাজি। এসবই আমাদের উপকারার্থে আল্লাহ সৃজন করেছেন। একই মাটি ও একই পানিতে আমরা বিভিন্ন উদ্ভিদ জন্মাতে দেখি, যাতে বিভিন্ন ফুল ও ফল হয়। যেগুলি প্রাণীকুলের জীবনোপকরণের জন্য আল্লাহর বিশাল অনুগ্রহ।
এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খায়ের মাঝি, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ মামুন হোসেন,এ এসআই মোঃ ইমরান হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক আনিসুর রহমান নিলয় প্রমুখ।
