সিরাজদিখানে পরিকল্পিতভাবে মামলার বাদীর উপর হামলা , হাসপাতালে ভর্তি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকায় একটি মামলার বাদী নিজাম মুন্সির উপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়ে তিনি বর্তমানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান একটি মামলাকে কেন্দ্র করে বালুচর বাজার এলাকায় নিজাম মুন্সির উপর আসামীপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। হামলায় তিনি আহত হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতের পরিবারের সদস্যদের দাবি, মামলাজনিত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত অবস্থায় নিজাম মুন্সিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *