সিরাজদিখানে গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক প্রশিক্ষণ

আরিফুর রহমান-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ  মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দায়িত্ব ও কার্যবলী শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।  সোমবার সিরাজদিখান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১১১ জন গ্রাম পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়াল ভাবে প্রধান অতিথি হিসেবে সংযোগে ছিলেন এনআইএলজির ঢাকা যুগ্মসচিব ও পরিচালক( প্রশিক্ষণ-পরামর্শ) মোঃ সবুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান । উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *