আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনী হাসিনা সহ তার দোসরদের বিচার দাবিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিক করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিরাজদিখান বাজার গোয়ালবাড়ি মোড় থেকে একটি রেলি বের হয়ে উপজেলার মোড়ে এসে শেষ হয়। তারপর উপজেলা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মোতাহের হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার হোসেন, উপজেলার সাংগঠনিক সম্পাদক আমিনুদ্দিন চৌধুরী, চিত্রকোট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, রাজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ওবায়দুল্লহ হীরা, উপজেলা যুবদলের সভাপতি আহ্বায়ক মোঃ ইয়াসিন সুমন, উপজেলা সদস্য সচিব মোঃ শাহাদাত শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা যুবদলের মোহাম্মদ সিরাজউদ্দিন সহ এছাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার ব্যবসার জন্য কাজ করতে বলবো না আমরা সবাই দেশের জন্য কাজ করব। কেউ যাতে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লোককে আমরা সবাই সজাগ থাকবো।
