সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মেয়র আবু নাঈম মো. বাশার। বুধবার (৩১ মার্চ) বিকেলে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গোলড়া সড়কের এনায়েত হোসেনের বাড়ি হইতে আজম খানের বাড়ি সংলগ্ন কাঠ বাগান পর্যন্ত ইটের সলিং ও গোবিন্ধল ৭নং ওয়ার্ডের হোসেন মাদবরের বাড়ি হইতে আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত কাচা রাস্তার উদ্বোধন করেছেন মেয়র।
উদ্বোধনের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপির সহযোগীতায় উন্নয়নমূলক কাজ করব। আপনারা আমার কাছ থেকে কাজ বুঝে নিবেন। তার জন্য আপনাদের সহযোগীতা লাগবে। উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা পিছিয়ে পড়ব। এটা আপনাদের খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রাম হবে শহর। তার স্বপ্নকে বাস্তবায়ন করার শতভাগ চেষ্টা থাকবে আমার। এজন্য আমরা প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদের হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করব। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, গোলড়া ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. আব্দুল রহিম খান, সাধারণ সম্পাদক মো. ওয়ারুউদ্দিন গোবিন্ধল ৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকার, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. হুমায়ূণ কবির, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মো. রাজা মিয়া, আ’লীগ নেতা মাসুদুল আলম দাদন, আ’লীগ নেতা মো. বাবুল হোসেন, সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. সফি মাহমুদ, উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুল বাতেন , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইলিয়াছ হোসেন লিটন, বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী মো. আবুল কালাম, পৌর কর্মকর্তা মো. তছলিমউদ্দিন (টুটুল) ও মো. রুবেল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
