সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডা.সোহেল বাবুর দেহে করোনা পজেটিভ

সিংগাইর ( মানিকগঞ্জ ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ডা. সোহেল বাবুর দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। ওই চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (২৯ জুন) হাসপাতালে নমুনা দেন। পরীক্ষা শেষে আজ বুধবার (৩০ জুন) দুপুরে তার রির্পোটে করোনা পজেটিভ আসে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা:ফারহানা কবির। বর্তমানে তার সাভারস্থ বাসায় ১৪ দিনের আইসোলেশনে থাকবে বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছর ১৭ ই মার্চ থেকে এ উপজেলা করোনা রোগী সনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে। অধ্যবধি পর্যন্ত এ উপজেলায় মোট সনাক্ত হয়েছে ৩৪৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩১৪ জন,চিকিৎসাধীন ২২ জন,মৃত্য হয়েছে ৭ জনের। ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *