সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৫ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেফতার হলেন সিংগাইর থানা পুলিশের হাতে। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় সাভারস্থ এলাকা থেকে তিনি গ্রেফতার হন। গ্রেফতারকৃত আসামি হলেন উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের হায়দার আলীর ছেলে কাজী পারভেজ (৩৫)।
থানা সূত্রে জানা যায়, ৫ মাদক মামলার আসামি কাজী পারভেজ (৩৫) মামলায় জামিনে এসে পালিয়ে সৌদি আরব চলে যায়। এর মধ্য ২টি মামলা সাজা ও ৩টি মামলা ওয়ারেন্ট হয়ে থাকে। দীর্ঘদিন তিনি বিদেশ থেকে বাড়ি ফিরে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক মো. মনোহর আলী ও সহকারী উপ-পরিদর্শক ইজ্জত আলী জানতে পেরে বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাভারস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে এসআই মো. মনোহর আলী বলেন গ্রেফতারকৃত পারভেজ ৫ টি মাদক মামলার আসামি। এর মধ্য ২টি মামলা সাজা হয়েছে তার। তাকে সাভারস্থ এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
