মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জার্মিত্তা ইউনিয়নের হাতনী ডিগ্রীর চর এলাকায় ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.মাঈদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,উপজেলার হাতনী ডিগ্রীর চর এলাকায় ডিএমসি,টিএসবি,এমএমসি ও ডিএসবি,৪টি ইটভাটা নিয়মনীতি তোয়াক্কা করে ভাটা পরিচালনা করে আসছিল।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনা সত্যতা পেয়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ক ধারা অপরাধে ১৫ ধারা দন্ড) প্রত্যেক ভাটাকে ৫ লক্ষ টাকা মোট ২০ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন-আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
