সিংগাইরে ৩দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংগাইরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মানিকগঞ্জের সিংগাইরে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান।  মঙ্গলবার(১১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষিই সমৃদ্ধি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়”কৃষি মেলা-২০২৩” উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাবিবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান প্রধানমন্ত্রীর ঘোষণা

অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। এ নিয়ে বিষদ আলোচনা করেন। এসময় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ,সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো.বাশার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া নিশাত,উপজেলা কৃষকলীগের সভাপতি মো.মাহবুবুর রহমান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ মেলা ১৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে বিভিন্ন ধরনের ফসল,ফলমূল,নার্সারিসহ ১৬ টি স্টল অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *