সিংগাইরে ২ দিনের মাথায় আবারো পেঁপেক্ষেতে পাওয়া গেল মরদেহ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ২ দিনের মাথায় আবারো পেঁপেক্ষেতে পাওয়া গেল সামসুল হক (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ । শুক্রবার(৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রীজ এলাকার জনৈক সিদ্দিক মিয়ার পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সামসুল হক ওই এলাকার মৃত.আমজাদ হোসেনের ছেলে।
জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া চকের একটি পেঁপে ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। আইনশৃঙ্খলা নিয়ে ওঠছে নানা নেতিবাচক মন্তব্য।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *