সিংগাইরে ১০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ১০০ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম জনৈক খোরশেদ আলমের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে আটক করা হয় তাকে। আটককৃত ঐ এলাকার মৃত. ছকেল সিকদারের ছেলে মো. তারা সিকদার (৫৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত তারা সিকদার জনৈক খোরশেদ আলমের দোকানের সামনে পাকা রাস্তায় মাদক বেচা-কেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার এসআই মনোহর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করেন। তার বিরুদ্ধে সিংগাইর থানায় ৬টি মাদক, ২টি ডাকাতি, ১টি চুরির মামলা রয়েছে বলে জানা যায়।

এসআই মনোহর আলী বলেন, আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তাছাড়া তার বিরুদ্ধে থানায়  একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *