সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েত-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবু সাঈদ তালুকদার (৩৭) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে, রবিবার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী কাচাঁমালের আড়ৎ এর সামনে। নিহত-আবু সাঈদ তালুকদার রাজবাড়ী জেলার সদর থানার বানীবহ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এনজাল হক তালুকদারের ছেলে।
প্রত্যাক্ষ্যদর্শীরা জানান,সকাল ১০ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চর নয়াডাঙ্গী এলাকায় মানিকগঞ্জগামী ১টি প্রাইভেটকারের সাথে ঢাকাগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে প্রাইভেটকারসহ চালককে উপস্থিত জনতা আটক করে পুলিশ খবর দিয়ে হস্তান্তর করেন। প্রাইভেটকার চালক শেখ মো.রবিউল ইসলাম(৫৮) সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামের মৃত.শেখ মাহাতাব উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা প্রাইভেটকারসহ চালক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
