সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্ত্রীর মৃত্যুর ১২ ঘন্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন- অজুফা বেগম (৬০) ও তার স্বামী মোঃ জিন্নত আলী (৬৮)। এরা দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক-জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত অজুফা বেগম শনিবার (৪ জুন) রাত ৯ টারদিকে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন। পরদিন রবিবার (৫ জুন) সকাল ৯টায় তার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। অজুফার দাফন শেষে লোকজন বাড়িতে যেয়ে দেখেন স্বামী মো. জিন্নত আলীও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। স্বজনরা জানান শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় তিনি স্ত্রীর জানাজায় অংগ্রহণ করেননি। তারা ধারণা করছেন, হয়তো স্ত্রীর মৃত্যুর শোকে হার্ট অ্যার্টাকে তিনি মারা গেছেন।
তার লাশ রবিবার বাদ যোহর ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম।
ধল্লা ইউপি চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম ভূইয়া বলেন- আমাদের ধারনা হয়তো স্ত্রীর মৃত্যুর শোকে স্বামী স্ট্রোক করে মারা গেছে।
