সিংগাইরে সোলজার ক্রিকেট একাডেমির সিজন ১০ জিপিএলের উদ্বোধন

 মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ )থেকে : মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় গোলাইডাঙ্গা সোলার ক্রিকেট একাডেমির উদ্যোগে সিজন ১০ জিপিএল এর খেলা উদ্বোধন করা হয়েছে। এতে চারটি দল অংশগ্রহণ করেন। পয়েন্ট পর্যায়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে।

২০১১ সালে থেকে নিয়মিত সোলজার একাডেমি প্রতিভা অন্বেষণে নতুন নতুন ক্রিকেটার তৈরি করার লক্ষ্যে এই খেলার আয়োজন করে থাকে। একাডেমিতে মানিকগঞ্জ ক্রীড়া সংস্থার অধীনে নিয়মিত ডিভিশন খেলে আসছে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইস্তফর রহমান, গোলাইডাঙ্গা বাজার সমিতির সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিন, সমাজসেবক ও সাবেক সদস্য গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়, আব্দুল খালেক চৌধুরী, গোলাই ডাঙ্গা সোলজার ক্রিকেট একাডেমী ও গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, একাডেমীর সহ-সভাপতি সোহাগ হোসেন সহ-সভাপতি সজিব হোসেন খান, আজিজুল হক , যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন, নাঈমুর রহমান,জামশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা,ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ একাডেমির সকল সদস্যবৃন্দ। খেলাটি গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *