সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সরকারি হালটের গাছ কাটার নির্দেশের অভিযোগ ওঠেছে তালেবপুর ৩ নং ইউপি সদস্য ইদ্রিসের বিরুদ্ধে। মঙ্গলবার(৩০ আগস্ট) দুপুরে দিকে রাজেন্দ্রপুর ঈমান মোল্যার বাড়ির পাশে সরকারি হালটে এ গাছ কাটা হয় ।
এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান,ইদ্রিস মেম্বারের নির্দেশে ঈমন মোল্যা প্রায় ১০-১২টি গাছ যার আনুমানিক মূল্য এক থেকে দেড় লক্ষ টাকা অন্যত্র বিক্রি করে দেন। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোপ বিরাজ করছে।
ঈমান মোল্যার ছেলে আল আমিন জানান-আমাদের লাগানো গাছ রাস্তা নির্মাণের কারনে আমরা বিক্রি করে দিয়েছি। এ ব্যাপারে ইদ্রিস মেম্বারের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন-চেয়ারম্যানের নির্দেশে তারা গাছ কেটেছে। তালেবপুর ইউপি চেয়ারম্যান মো.রমজান আলী জানান-রাস্তার ভিতর যাদের বাড়ির দেয়াল,গাছ আছে তাদের পরিস্কার করে দেয়ার কথা বলা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার দিপন দেবনাথ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন-স্থানীয় নায়েবকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
