দোহারে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেনের নির্দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে উপজেলার কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতা কর্মীরা। বুধবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মৈনটঘাট সংলগ্ন এলাকা হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্তিকপুর বাজারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে যুবলীগ ও ছাত্রলীগ সব সময় মাঠে থেকে বিএনপি ও জামাতকে প্রতিহত করবে এবং সম্মিলিতভাবে দলের জন্য কাজ করে আগামীতে ঢাকা-১ আসনের সংসদ সদস্য দোহারের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে আরও শক্তিশালী করবে।

এসময় উপস্থিত থেকে মিছিলে নেতৃত্ব দেন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাকির হোসেন মিশন, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন খান, মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সুমন খান, দোহার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদ হোসেন, কুসুমহাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ খানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *