সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে রঙ মালা(৬০) নামের এক নারী সড়ক র্দুঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(১১ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত রঙ মালা ওই এলাকার চর নয়াডাঙ্গী গ্রামের মৃত.ওমর আলীর স্ত্রী। তিনি নি:সন্তান ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় সূত্র জানাযায়,সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে কিটিংচর এলাকায় রঙ মালা নামের এক নারি রাস্তা পারাপারের সময় সিংগাইর গামী দ্রুত গতির অজ্ঞাতনামা একটি সিএনজি সজরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম ঘটনা নিশ্চিত করে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
