সিংগাইরে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিংগাইর উপজেলা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনে দাড়িপাল্লার কান্ডারী মুহাম্মদ জাহিদুর রহমান। রবিবার(১৫ মার্চ) সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ইফতার পার্টিতে সুধী সমাবেশে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আমীর মাওলানা ওলিউল্লাহ বিন সিরাজ, সিংগাইর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবু জিহাদ।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন,১.জামির্ত্তা ইউনিয়ন এম এম মুহাম্মদ উল্লাহ,২.বলধারা ইউনিয়ন মুহাম্মদ শাহিনুর রহমান ৩.বায়রা ইউনিয়ন মো.রিপন হোসেন ৪.সায়েস্তা ইউনিয়ন রফিকুল ইসলাম রফিক ৫.ধল্লা ইউনিয়ন মাওলানা আব্দুল আজিজ ৬.জয়মন্টপ ইউনিয়ন জি এম মুহিব্বুল্লাহ মুহিব ৭.সিংগাইর সদর ইউনিয়ন শেখ সাইফুর রহমান ৮.চান্দহর ইউনিয়ন ইসমাইল হোসেন ৯.তালেবপুর ইউনিয়ন আল আমিন হোসেন ১০.জামসা ইউনিয়ন মো.ফজলুল হক মোল্লা ১১.চারিগ্রাম ইউনিয়ন আব্দুল ওয়ালীদ সবুজ। এছাড়াও সিংগাইর পৌরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মো.আরিফুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *