সিংগাইরে যুবককে হত্যার চেষ্টা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সফিকুল ইসলাম(২০) নামের এক যুবককে অজ্ঞান করে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে দুস্কৃতকারিদের বিরুদ্ধে। বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মহিষদা গ্রামের তারা বয়াতীর বাড়ি পাশে এ ঘটনা ঘটে। ভিকটিম মো.সফিকুল ইসলাম(২০) উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিন জৈল্লা গ্রামের মৃত.আক্কেল বেপারির ছেলে। এ ব্যাপারে ভিকটিমের বড় ভাই সবুজ বাদী হয়ে আজ বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সিংগাইর থানায় দু,জনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়েন করেছেন। অভিযুক্তরা হলেন-উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর (২০),রাসেল ঠিকানা-অজ্ঞাত।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,ব্যবসায়ী কাজের জন্য ঢাকার বোনের বাসা থেকে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বাসযোগে বাড়ি ফেরার উদেশ্য রওনা হন। সন্ধ্যা ৬ টার দিকে বাস থেকে নেমে লোকাল গাড়িতে বাড়ি যাওয়ার জন্য সিংগাইর নতুন বাজার এলাকায় অপেক্ষা করতে থাকে। এর মধ্যে অটো রিক্সা আসলে তিনি ওঠে পড়েন। পথিমধ্য তালপট্রি এলাকায় থেকে একজন যাত্রী ভিকটিমের পাশে বসলে কিছুক্ষন পরেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে রাত ৮টার দিকে উপজেলার মহিষদা এলাকায় নিয়ে টাকা পয়সা ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে মাহিন্দ্র গাড়ির ট্রলির ভিতর হাত,পা বেধে মাথায় আঘাত করলে হালকা জ্ঞান ফিরে দু,জন দুস্কৃতকারিকে চিনতে পারে। তখন তারা ছুরি দিয়ে বুকে আঘাত করলে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। দুস্কৃতকারিরা টের পেয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে তিনি এখন মৃত্যর সাথে পাঞ্জা লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *