নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন।
নিজেস্ব প্রতিবেদক: “মুজিব শতবর্ষের আহ্বান-দক্ষ হয়ে বিদেশ যান” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে দিবস পালন করা হয়। র্যালীটি উপজেলা ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে মিলিত হয়ে পথ সভা করা হয়।
উপজেলা মাইগ্রেশন ফোরাম কমিটির সাধারন সম্পাদক আক্তার মেম্বার র্যালীটির নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে মাইগ্রেশন ফোরাম কমিটির সহ সভাপতি আবু মুস্তাক আহম্মেদ, নবাবগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম, মরিয়ম, প্রবাস ফেরত শামসুর রহমান সহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
