মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): সিংগাইরে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপি একুশে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন-মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে ভাষাশহিদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান এর সভাপতিত্বে মো.আরিফুর রহমান খান(জিন্নত) এর সঞ্চালনায় এ উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,মানিকগঞ্জ বার কাউন্সিল সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো,সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মাহবুর রহমান লুঠু,ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মসলেহ উদ্দিন খন মজলিস,শান্ত মরিয়ম ইউনিভারসিটি ও চিত্রশিল্পী প্রফেসর নাসিম আহম্মেদ নাদভী,জাতীয় শ্রমিকলীগ সিংগাইর শাখার আহবায়ক নাজিমুল ইসলাম জামাল,বলধারা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.মোমিনউদ্দিন খান,শহিদ রফিকের ছোট ভাই মো.খোরশেদ আলম,কবি ও সাংবাদিক মিয়াজান কবির,“প্রতিদিনের সংবাদ”পত্রিকার সাব-এডিটর জিনাত জাহান কবির,উপজেলা আ’লীগ-যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক সালেহ জাহান,বঙ্গবন্ধু ফাউন্ডেশন চারিগ্রাম শাখার সভাপতি,হাজী মো.মজিবর রহমান,উপজেলা মহিলালীগের সদস্য হোসনে আরা প্রমুখ। পরিশেষে এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। পরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী শ্যামা সরকার ভাষার মাস ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে গান পরিবেশন করেন।
