মো. রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চান্দহর এলাকার ধলেশ্বরী নদী থেকে শুকুর আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে পাটের জাগের নিচ থেকে এ লাশ উদ্ধার হয়। নিহত শুকুর আলী উপজেলার চর মূলবর্গ এলাকার মৃত মো.জমির শেখের পুত্র।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) শুকুর আলী দুপুর ১টার দিকে চান্দহর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর মোন্নাফ মাদবরের ঘাটে পাটের জাগ দেখতে গিয়ে বাড়িতে না ফেরাতে বাড়ির লোকজন আশে-পাশে এবং ওই নদীতে খোঁজাখুঁজি করতে থাকে। দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করে বিকাল সাড়ে ৩ টার দিকে ধলেশ্বরী নদীর নিজের পাট জাগের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। পর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করে।
