সিংগাইরে “প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা”দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ও বায়রা ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারের সাহায্যার্থে“প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা” নগদ পাঁচ’শ টাকা করে বিতরণ করেছেন। আজ শনিবার (১ মে) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে এ নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এম.পি। অন্যন্যদের মধ্যে ছিলেন-জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদৎ হোসেন,জয়মন্টপ ইউনিয়ন আওমীলীগের সভাপতি মো.রিয়াজুল ইসলামসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। অপরদিকে,বায়রা ইউনিয়ন পরিষদের সভা কক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে দুস্থ ও অসহায়দের মাঝে এ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ্ লাঠু ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ পরিষদের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *