সিংগাইরে পুলিশ পরিচয়ে প্রতারনার ঘটনায় ভুয়া পুলিশসহ গ্রেফতার-২

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা কাংশা গ্রামের মডেল টাউনের পূর্ব পাশে চকের মধ্যে মৃত.ছাদেক আলীর বাড়িতে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলিশ পরিচয়ে নগদ টাকা,স্বর্নালংকার,দামি মোবাইল সেট লুটে নেয়ার ঘটনায় ভুয়া পুলিশসহ দু,জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন-মাগুরা জেলার মাগুরা থানার বারুলিয়া (সত্যজিৎপুর) গ্রামের মৃত.ছামাদ মোল্লা ওরফে ছাত্তার মোল্লার পুত্র সোলাইমান ইসলাম ওরফে রাজু (৩৫) ও একই জেলার সিরিজদিয়া গ্রামের মৃত.বুদাই শেখের পুত্র কামরুল শেখ (৩৫)। এরা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় ভাড়া থাকত।
থানা পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার সিংগাইর পৌরসভা কাংশা গ্রামে মৃত.ছাদেক আলীর বাড়িতে গত ৩১ ডিসেম্বর পুলিশ পরিচয়ে প্রতারনা করে নগদ টাকা,মোবাইল সেট,স্বর্নালংকার নিয়ে যায়।

এ ব্যাপারে সিংগাইর থানায় মামলা হয়। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরির্দশক মো.আমিনুল ইসলাম ও পুলিশ উপ-পরিদর্শক মো.নজরুল ইসলাম ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি ও পুলিশের ১সেট পোষাক উদ্ধার করেন।
এ ব্যাপারে ওসি রকিবুজ্জামান বলেন- পুলিশ পরিচয়ের প্রতারকদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের  সোমবার ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *