সিংগাইরে দায়সারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :  ৫২’র ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদ এর জন্মভূমি মানিকগঞ্জের সিংগাইরে কোন রকম দায়সারাভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বছরের অন্যান্য দিনের মতো অনেকটা নিরবেই কেটে গেল দিবসটি। রফিক নগরে নির্মিত দুটি তোরণেই ব্যবহার করা হয়েছে গত বছরের ব্যানার- ফেস্টুন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা সমোলচনা।
শনিবার(২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শহীদ রফিক উদ্দিন আহমদের জন্মভিটা রফিক নগর(পারিল) গ্রামে সরেজমিনে গিয়ে দেখাযায়, শুনসান নিরবতা। নেই কোন জনসমাগম। এক দম্পতি জুতা পায়ে শহীদ বেদিতে ওঠে ফটোসেশান করছেন। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলীর কোন স্মৃতি চিহ্ন নেই।
শহীদ রফিক উদ্দিনের ভাতিজী খালেদা খানম জানান,রোজার কারনে রাস্ট্রীয় বা পারিবারিকভাবে  তেমন কোন কর্মসূচি নেয়া হয়নি। তবে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সকাল সাড়ে ৯ টার দিকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছেন। তিনি আরো জানান,বিগত বছর গুলোতে দিবসটি উপলক্ষে  ৫ দিন ব্যাপি অনুষ্ঠানমালা ও গ্রামীন মেলার আয়োজন থাকতো। যেখানে দুর-দুরান্ত থেকে আসা হাজারো দর্শণার্থীর পদচারনায় মুখোরিত থাকতো গোটা এলাকা। এ বছর কোন অনুষ্ঠান না থাকায় লোক সমাগম নেই বললেই চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ইউপি সদস্য জানান, দিবসটিকে কেন্দ্র করে  এরকম দায়সারা কর্মসূচি অতীতে কখনও হয়নি।
শহীদ রফিকের ছোট ভাই খোরশেদ আলম জানান,বরাবরের মতো আমরা পারিবারিক অর্থায়নে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকি। এ বছর রমজানের কারনে কোন অনুষ্ঠানমালা হাতে নেইনি।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান,শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়ি কেন্দ্রীক রাস্ট্রীয় কোন অনুষ্ঠান নেই।  পারিবারিকভাবে তারা নানা অনুষ্ঠান আয়োজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *