সিংগাইরে তিন ডাকাত গ্রেফতার, সরঞ্জামাদি উদ্ধার

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর পুরাতন পাওয়ার প্ল্যান্ট থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত. আছর উদ্দিন ওরফে আসালত এর ছেলে ফালু ওরফে ফালান (৩৮), বলধারা ইউনিয়নের পারিল খোয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুুর রহমান ওরফে শামীম (২৭), জার্মিত্তা ইউনিয়নের ডিগ্রীর চর (দায়রা পাড়া) গ্রামের মৃত. আনছার আলীর ছেলে আসলাম মিয়া (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর ট্রাক ও গৃহে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহনের সময় গোপন সংবাদ পেয়ে মানিকগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে এসআই আব্দুর রহিম, আলমগীর হোসেন ও তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৩ ডাকাত গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কোড়াল, ১টি রামদা, ১টি কাঠের হকস্টিক ও ১টি লম্বা লোহার রড উদ্ধার করেন।
এ ব্যাপারে ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন- আটককৃতদের ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে। এরা প্রত্যেকেই এলাকার চিহ্নিত ডাকাত। এদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *