সিংগাইরে“ টিসিবির”পন্য বিক্রির ভ্রাম্যমাণ ট্রাকসেলে উপচে পড়াভিড়

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:“টিসিবির পন্য দামে সাশ্রয়ী,মানে অনন্য”এ শ্লোগানকে সামনে রেখে বানিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)পবিত্র মাহে রমজান ২০২১ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকসেল এ গ্রাহকদের ছিল উপচে পরাভিড়। আজ মঙ্গলবার(৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান ট্রাকসেল থেকে টিসিবির ন্যয্য মূল্য পন্য সংগ্রহ করেন ক্রেতাসাধারণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির ন্যয্য মূল্যর পণ্য ক্রয় করছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পরার মত। অল্প সময়ের মধ্যে পন্য বিক্রি শেষ হওয়ায় অনেকের খালি হাতে ফিরতে হয়।
ন্যয্যমূল্য পণ্য ক্রয় করতে আসা মো.রবিউল,আমিনুর,রুবেল,আছিয়া,কুলসুম,রাবেয়া বলেন- আমরা ন্যয্য মূল্যে ২লিটার সয়াবিন তৈল,২ কেজি চিনি,২ কেজি ডাউল কিনেছি। এতে আমাদের টাকা সাশ্রয়ী হলো আবার ভাল জিনিস পেলাম। এ পদ্ধতি চালু থাকলে আমাদের জন্য ভালো হতো।
টিসিবির পন্য ক্রয় করতে এসে,না পেয়ে ফেরৎ যাওয়া মো.বাবুল হোসেন বলেন-লোকমুখে শুনে আসলাম। এখন শুনি সব শেষ হয়ে গেছে।
টিসিবির পন্য বিক্রির ডিলার মো.ওমর আলী বলেন-ট্রাক থামানো মাত্র লোকজনের ভিড় হয়ে গেল। ঘন্টা খানেকের মধ্যে সব পন্য বিক্রি হয়ে গেল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *