সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই গংদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু! আহত-১

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুল খন্দকার(৬২) নামের এক ব্যক্তি ছোট ভাই ওহেদ খন্দকার গংদের আঘাতে মৃত্যু হয়েছে। তার ছেলে অভি খন্দকার(২৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার(২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ৫ নং ওয়ার্ড গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত-নজরুল খন্দকার ওই এলাকার মৃত.গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে ও গুরুতর আহত অভি খন্দকার নজরুল খন্দকারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,বড় ভাই নজরুল খন্দকারের সাথে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়িতে দু,পক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ন জমির সমাধানের লক্ষ্যে স্থানীয় মরুব্বীরা উদ্যোগ নেয়। এসময় মুরব্বীরা অভিযুক্ত ওহেদ গংদের ডাকলে তারা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষ বাধায়। এর মধ্যে প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে নিশাদ(১৮) অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুল খন্দকারকে লাথি মারলে সে মাটিতে লুটে পরে। অপরদিকে তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করলে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করেন। পরে তাকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এদিকে,নিহত নজরুল খন্দকার ছেলে অভি খন্দকার গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ওহেদ খন্দকারের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *