সিংগাইরে গ্রিল কেটে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইরে দিনে দুপুরে বিল্ডিংয়ের গ্রিল কেটে স্বর্ণালংকার,নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে জানাগেছে। মঙ্গলবার(১৩ অক্টোবর) উপজেলার সিংগাইর পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপুর মধ্যপাড়ার ফকির বাড়ির মো.ফারুক হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা লুটে নেয়।
স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের ফারুক হোসেনের বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা সুযোগ বুঝে দিনের বেলায় জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায় । ফারুক হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা চর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করায় তিনি বিদ্যালয় ছিলেন। এর মধ্যে বাড়ির মালিক ফারুক হোসেন বাহিরের কাজ শেষ করে দুপুর ১ টার দিকে বাড়িতে এসে বিল্ডিংয়ের গ্রিল কাটা দেখে তার ডাকচিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে এসে ঘরের আসবাবপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়। দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *