সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খাঁন বানিয়ারা গ্রামের মো. আবুল হাসেম খাঁনের হৃদপিন্ড বন্দ হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন)। তিনি খাঁন বানিয়ারা ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ছিলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ স্ত্রী,২ ছেলে,২ মেয়ে,নাতী,নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৯ ডিসেম্বর) খাঁন বানিয়ারা প্রাইমারী স্কুলের মাঠে সকাল ১১টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
