মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সিংগাইর উপজেলা শাখার আয়োজনে ইটভাটায় মোবাইল কোর্ট,জরিমানা,ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময় ৬ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে(ইউএনও) মো.কামরুল হাসান সোহাগের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সিংগাইর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন,কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন,কামরুল ইসলাম,মঞ্জুরুল ইসলামসহ ও বিভিন্ন ইটভাটার মালিকগণ।
