সিংগাইরে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে করোনা ভাইরাসে লকডাউনে থাকা অসহায় মানুষের মাঝে সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ দেওয়ান সফিউল আরেফিন টুটুলের সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ঠ ব্যবসায়ী দানবীর ও সমাজ সেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন । বৃহস্পতিবার (২ই এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে বায়রা বাজার থেকে উপজেলার বায়রা ইউনিয়নের ৫শ পরিবারের খাদ্য সামগ্রী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারির কাছে হস্তান্তর করেছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু । এতে সহযোগিতায় ছিলেন-বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.সেলিম হোসেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল,২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল,১ টি সাবান ।
এ সময় উপস্থিত ছিলেন-ওহাব মোল্লা,সাগর,কহিনুর হোসেন,মো.ছিদ্দিকুর রহমান,মো.আজিজুল হক,শাহজাহান মেম্বার,দেওয়ান হাসান কবির,নিরঞ্জন হালদার,আক্কাছ আলী,আবুল হোসেন,এসাক খান,দেওয়ান জাবেদ,হাবিব দেওয়ান,জসিমউদ্দিন,মো.জামাল হোসেন,আব্দুল আলী,সংকর,আবুল হোসেন বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *